ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের রেকর্ড পরিমাণ উত্থান হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬১ পয়েন্ট বা ৩ শতাংশ বেড়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৬৭ কোম্পানির দর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৯৪ কোটি ৯৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৯৭ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৭ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩০ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬৭টির, দর কমেছে ১৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১১টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৩১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বিজনেস আই/


















