ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ বেলা ১০টা ৪৮ মিনিট পরযন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৬ কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে ৩৪১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭৬টির, দর কমেছে ৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৪ কোটি ১২ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















