ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

টপটেন লুজারে ৩ দামি শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মাত্র ১৫টি কোম্পানির দরপতন হয়েছে। আর আজ টপটেন লুজার তালিকার ১০ কোম্পানির মধ্যে তিনটি রয়েছে উচ্চ মূল্যের বা দামি শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং, বাটা সু ও ফাইন ফুডস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এপেক্স স্পিনিং

আজ শেয়ারটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৯৫ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়

আজ কোম্পানিটির শেয়ার ২৩৬ টাকা ৪০ পয়সা থেকে ২৪৮ টাকা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৭৩ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ২৪৮ টাকা পরযন্ত লেনদেন হয়।

বাটা সু কোম্পানি

’এ’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর দশমিক ৩৯  শতাংশ কমে টপটেন লুজার তালিকার ৮ম স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৪৫ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৮৪০ টাকা থেকে ৮৫০ টাকা  পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৭২৫ টাকা থেকে সর্বোচ্চ ৯৩৬ টাকা পরযন্ত লেনদেন হয়।

ফাইন ফুডস

’এ’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা দশমিক ২৬ শতাংশ কমে টপটেন লুজার তালিকার ৯ম স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৯৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৯১টাকা ৮০ পয়সা থেকে ৪৯৯ টাকা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৭৯ টাকা ১০ পয়সা থেকে  সর্বোচ্চ  ৫০১ টাকা পরযন্ত লেনদেন হয়।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ