ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির আজ ৩০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৬ হাজার ১০৯ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইডস। কোম্পানিটির ২৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ২১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে টেকনো ড্রাগের ১৮ কোটি ২৫ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৪ কোটি ৮৯ লাখ, ডমিনেজ স্টিল ১৪ কোটি ১৭ লাখ, কেডিএস এক্সেসরিজ ১৩ কোটি ৭১ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১২ কোটি ৭৪ লাখ, বিডি অটোকার্স ১০ কোটি ১৫ লাখ ও জিকিউ বলপেন ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















