ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ১১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এপেক্স স্পিনিং ৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডস ২ কোটি ৮ লাখ, লাভেলো আইসক্রিম ১ কোটি ৮৮ লাখ, ওরিয়ন ইনফিউশন ১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















