ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

বি’ ক্যাটাগরির ৬ শেয়ারে সবুজবাতি

’ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- বিডি অটোকার্স, একমি পেস্টিসাইডস, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিডি থাই ফুড, লিগ্যাসি ফুটওয়্যার ও শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বিডি অটোকার্স

কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ২০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২০১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৮৬ টাকা ৭০ পয়সা থেকে ২০১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮০ টাকা ১০ পয়সা থেকে ২০১ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

একমি পেস্টিসাইডস

কোম্পানিটির ২ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২১ টাকা ৪০ পয়সা থেকে ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১ টাকা থেকে ২৩ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বিডি থাই অ্যালুমিনিয়াম

কোম্পানিটির ১ টাকা বা ৮.৫৫ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৯০ পয়সা থেকে ১২  টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৪০ পয়সা থেকে ১৫ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া বিডি থাই ফুডের ৭.৮৩ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৭.২৪ শতাংশ, শেপার্ড ইন্ডাস্ট্রিজের ৬.২৫ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ