ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ফান্ডরিচ গ্লোবাল কোম্পানির সাথে এমকে ফুটওয়্যারের চুক্তি

পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি এমকে ফুটওয়্যার লিমিটেড হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ফান্ডরিচ গ্লোবাল কোম্পানি লিমিটেডের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে। এমকে ফুটওয়্যার আন্তর্জাতিকমানের ফিনিশড সুজ ওইএম উৎপাদন চুক্তিতে প্রবেশ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে গত ২৫ মার্চ হংকংভিত্তিক প্রতিষ্ঠান ফান্ডরিচ গ্লোবাল কোম্পানির সাথে ওইএম উৎপাদন চুক্তিতে প্রবেশ করেছে।

এমকে ফুটওয়্যার পরীক্ষামূলক উৎপাদন শুরু করবে ৩ মে,২০২৬। কোম্পানিটির উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লাখ জোড়া আগামী ৩০ জুন,২০২৬ পরযন্ত। কোম্পানিটি দীর্ঘমেয়াদী চুক্তি অনুযায়ী ৫ বছরের জন্য চুক্তি সই করেছে। ২০২৬-২৭ অর্থবছরে কোম্পানিটি ২৭ লাখ জোড়া জুতা উৎপাদন করবে।

কোম্পানিটি জানায়, ২০২৯ সালের মার্চ পরযন্ত ৫ মিলিয়ন জোড়া জুতা উৎপাদন করতে পারবে। কোম্পানিটির জুতা রপ্তানির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকার প্রবৃদ্ধি হবে।

কোম্পানিটি আরও জানায়, এমকে ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ এই আস্থা প্রকাশ করছে যে, এই অংশীদারিত্ব কোম্পানির স্থাপনাগুলোর সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে এবং এর শেয়ারহোল্ডারদের জন্য টেকসই মূল্য সৃষ্টি করবে। কোম্পানি বিশ্বাস করে যে, ক্রয়াদেশগুলোর সফল সম্পাদন এবং চুক্তির শর্তাবলী মেনে চলার সাপেক্ষে, এই চুক্তিটি তার রপ্তানি আদেশের ধারাকে শক্তিশালী করবে এবং এর ভবিষ্যৎ ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ