ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ বেলা ১১টা ২৫ মিনিট ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮৪ কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে ১৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৫টির, দর কমেছে ৪৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ১ কোটি ৩৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিসনেজ আই/


















