ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১:৪৪ অপরাহ্ন

অ্যারামিটে রিসিভার নিয়োগ দিয়েছে আদালত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যারামিট লিমিটেডে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ আদালতের নির্দেশনায় এই নিয়োগ কার্যকর করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, প্রতিষ্ঠানের সকল সম্পদ ও সম্পত্তির যথাযথ নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও সংরক্ষণ নিশ্চিত করতেই এই রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত রিসিভার ইতোমধ্যে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি নির্ধারিত শর্ত ও নির্দেশনার আলোকে নিজের কার্যক্রম পরিচালনা করছেন বলেও কোম্পানি জানিয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ