সাউথইস্ট ব্যাংক পিএলসি. শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড সেলস ক্যাম্পেইন উদ্বোধন করেছে। রাজধানীর মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জাহিরুল হক সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম।
ক্যাম্পেইনের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা ক্রেডিট কার্ডে আজীবন বার্ষিক ফি মওকুফ সুবিধা পাবেন। অন্যদিকে শিক্ষার্থীরা ক্রেডিট ও প্রিপেইড কার্ডে প্রথম বছরের বার্ষিক ফি মওকুফের পাশাপাশি প্রথম লেনদেনে ১০০ টাকা ক্যাশব্যাক এবং প্রথম বছরের জন্য এসএমএস চার্জ মওকুফ সুবিধা পাবেন। এই কার্ডগুলোর মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক লেনদেন, টিউশন ফি পরিশোধ এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি প্রদানসহ বিভিন্ন অনলাইন লেনদেন সহজে সম্পন্ন করা যাবে। ফলে শিক্ষার্থীদের জন্য আর্থিক সেবা আরও সহজলভ্য ও সুবিধাজনক হবে। কানাডিয়ান ইউনিভার্সিটিতে এই অন-ক্যাম্পাস ক্যাম্পেইন ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কানাডিয়ান ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন এ. এস. এম. জি. ফারুক, রেজিস্ট্রার (ইনচার্জ); ড. মো. মনিরুজ্জামান খান, পরিচালক (এমবিএ ও ইএমবিএ); এবং কাজী সাব্বির হোসেন, ডেপুটি ডিরেক্টর (এইচআর অ্যান্ড অপারেশনস)। সাউথইস্ট ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন মো. আব্দুছ সবুর খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস; মো. জহিরুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গুলশান শাখা; এবং কাজী সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট (কার্ড ডিভিশন)।
এই ক্যাম্পেইন সাউথইস্ট ব্যাংক পিএলসি ও কানাডিয়ান ইউনিভার্সিটির মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্বের প্রতিফলন, যা একাডেমিক সম্প্রদায়ের জন্য নিরাপদ, সহজ ও আধুনিক ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।