ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৫ এপ্রিল ২০২৬) বিকেলে লিবিয়ার উপকূল থেকে ছাড়া একটি কাঠের নৌযানে।
নৌযানটি লিবিয়ার তাজাউর থেকে রওনা হয়েছিল এবং এতে প্রায় ১০৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু সবাই ছিলেন। নৌযানটি লিবিয়ার নিয়ন্ত্রণাধীন সার্চ অ্যান্ড রেসকিউ জোনে, বৌরি অয়েল ফিল্ড থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ডুবে যায়।
ইতালীয় এনজিও মেডিটেরেনিয়া সেভিং হিউম্যানস (এমএসএইচ) জানিয়েছে, ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দুজনের মরদেহ পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ৭০ জনেরও বেশি। উদ্ধারকৃত জীবিত যাত্রী ও মরদেহগুলো ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে। দুটি বাণিজ্যিক জাহাজের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়।


















