পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।
রবিবার (৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড ৭ টাকা ৮৪ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৬ টাকা ৩১ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মে সকাল ১১টায় ডিজিটাল সিস্টেমে অনুষ্ঠিত হবে।
এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল।
বিজনেস আই/