ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৩৩৩ কোম্পানির দরপতন হয়েছে। বেলা ১১টা ৬ মিনিট পরযন্ত ডিএসইতে ১৬৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৫৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, দর কমেছে ৩২৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/