সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০৭ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৪ কোম্পানির দরপতন হয়েছে। সপ্তাহের শুরুতে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার ডিএসইতে ৫১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১৩ কোটি ৯৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬২৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১০৭ পয়েন্ট কমে ৫ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৪৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, দর কমেছে ৩৫৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১১টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৮ পয়েন্ট কমেছে। সিএসইতে ৪৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বিজনেস আই/














