পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকসের উদ্যোক্তা পরিচালক ও ব্যাবস্থাপনা পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। উদ্যোক্তা পরিচালক এসএকে একরামুজ্জামান ৫ লাখ শেয়ার কিনবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিরেউদ্যোক্তা পরিচালক ও এমডি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
উল্লেখ্য,েআরএকে সিরামিকসের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৭২.০৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭.৩৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১০.৪৩ শতাংশ শেয়ার আছে।
বিজনেস আই/
















