বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে শিক্ষক-কর্মচারীরা আগের মতোই মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন।
রবিবার (৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গতকাল শনিবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবটি নাকচ করে দেওয়া হয়েছে। বিষয়টি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলনকে অবহিত করা হয়েছে।
এর আগে মার্চের শুরুতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১০ শতাংশ উৎসব ভাতার প্রস্তাব অনুমোদন দেয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয় ৫ মার্চ। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এটি চূড়ান্ত হওয়ার কথা ছিল।