ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ৩৫৪টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ৯.৮৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ২ টাকা ৮০ পয়সা বা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিএসপি ফিন্যান্স লিমিটেড।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৯.৩৭ শতাংশ, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৯.৩৭ শতাংশ, আইএফআইসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৯.০৯ শতাংশ, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ৯.০৯ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৯.০৯ শতাংশ, নূরানী ডাইং ৮.৮২ শতাংশ, তুংহাই নিটিং ৮.৮২ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/