ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

’এ’ ক্যাটাগরির ৮ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- রংপুর ফাউন্ডারি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, জনতা ইন্স্যুরেন্স, কেডিএস এক্সেসরিজ, এপেক্স স্পিনিং, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

রংপুর ফাউন্ডারি

কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৪০ পয়সা বা ৭.০৩ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৫৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৪৬ টাকা থেকে ১৬২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২৮ টাকা ১০ পয়সা থেকে ১৯০ টাকা পরযন্ত লেনদেন হয়।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৪ টাকা ১০ পয়সা বা ৬.৪৪ শতাংশ দর বেড়ে  তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬২ টাকা ২০ পয়সা থেকে ৬৮ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা থেকে ৬৮  টাকা  পরযন্ত লেনদেন হয়।

এশিয়াটিক ল্যাবরেটরিজ

কোম্পানিটির ৪ টাকা ৮০ পয়সা বা ৬.০২ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৭৮ টাকা ৭০ পয়সা থেকে ৮৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৮ টাকা ৮০ পয়সা থেকে থেকে ৮৪ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া জনতা ইন্স্যুরেন্সের ৩.৮৯ শতাংশ, কেডিএস এক্সেসসরিজের ৩.১৪ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ২.১২ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১.৯১ শতাংশ ও ডরিন পাওয়ারের ১.৮৭ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ