ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

আজ থেকে পুঁজিবাজারে লেনদেনের সময় কমছে

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের পুঁজিবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সিদ্ধান্তে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় আধাঘণ্টা কমানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রবিবার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচি কার্যকর থাকবে।

নতুন সময় অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত। এরপর পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত।

তবে স্টক এক্সচেঞ্জের প্রশাসনিক কার্যক্রমে পরিবর্তন আসেনি। অফিস খোলা থাকবে আগের মতোই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ