বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১১ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১০ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৪৬ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংক ১৪ কোটি ৭৯ লাখ, টেকনো ড্রাগ ১৩ কোটি ১৪ লাখ, সিটি ব্যাংক ১৩ কোটি ১২ লাখ, ফাইন ফুডস ১১ কোটি ৩৯ লাখ, বিডি থাই ফুড ১১ কোটি ২১ লাখ ও হাক্কানি পাল্প ১১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















