ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইএক্স সূচক প্রায় ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ২১৯ পয়েন্টে। আর এই সূচক পতনের পেছনে ভূমিকা রেখেছে ৭ কোম্পানি।
লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, পূবালী ব্যাংক, লাফার্জহোলসিম, ন্যাশনাল ব্যাংক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজ এই ৭ কোম্পানি ডিএসইর সূচক থেকে প্রায় ২০ পয়েন্ট মাইনাস করেছে।
ব্রাক ব্যাংক
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৮.৭৬ পয়েন্ট মাইনাস করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ২.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৯ টাকা ৫০ পয়সায়।
সিটি ব্যাংক
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে সিটি ব্যাংক। আজ কোম্পানিটি ডিএসইর সূচক থেকে প্রায় ৪ পয়েন্ট মাইনাস করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৩.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০ টাকা ২০ পয়সায়।
স্কয়ার ফার্মা
তৃতীয় সর্বোচ্চ ২ পয়েন্ট মাইনাস করেছে স্কয়ার ফার্মা। আজ ব্যাংকটি ডিএসইর সূচক থেকে ২ পয়েন্ট মাইনাস করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১২ টাকা ৭০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- পূবালী ব্যাংকের ১.৮১ পয়েন্ট, লাফার্জহোলসিমের ১.৬৫ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংকের ১.০৮ পয়েন্ট ও ওয়ালটন হাইটেক ১.০২ পয়েন্ট সূচক মাইনাস করেছে।
বিজনেস আই/