ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৬:০১ অপরাহ্ন

ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের। কোম্পানিটি  ৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

জিকিউ বলপেন ১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ