ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

ফের বড় দরপতন পুঁজিবাজারে

একদিন বড় উত্থানের পরেই ফের দরপতন হয়েছে পুঁজিবাজারে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমেছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৬২৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৯৩ কোটি ৮৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭১৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে ৫ হাজার ২১৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, দর কমেছে ৩০৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৭৭  পয়েন্ট কমেছে। সিএসইতে ৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ