ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ৩০৬টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩০ পয়সা বা ৬.৯৮ শতাংশ দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফিন্যান্স লিমিটেড।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা ফ্যামিলি টেক্সের ৮.৮২ শতাংশ, জেনারেশন নেক্সটের ৮.১০ শতাংশ, নূরানী ডাইংয়ের ৮.১০ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৮৯ শতাংশ, এপোলো ইস্পাতের ৭.৬৯ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ৭.৫ শতাংশ ও ফারইস্ট ফাইন্যান্সের ৭.৪০ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/