ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৫:২২ অপরাহ্ন

’এ’ ক্যাটাগরির ৫ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, গ্লোবাল ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম ও বিডিকম অনলাইন লিমিটেড।

জনতা ইন্স্যুরেন্স

কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৮ টাকা ৫০ পয়সা থেকে ৩০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২০ টাকা ৮০ পয়সা থেকে ৩০ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ওরিয়ন ইনফিউশন

কোম্পানিটির ১১ টাকা ৩০ পয়সা বা ৩.৪৫ শতাংশ দর বেড়ে  তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৩৯ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩০৩ টাকা ৩০ পয়সা থেকে ৩৪৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩০৩ টাকা ৩০ পয়সা থেকে ৫৮৭  টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

গ্লোবাল ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৯০ পয়সা বা ৩.১৯ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৮ টাকা ৪০ পয়সা থেকে  ২৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২০ টাকা ৮০ পয়সা থেকে থেকে ৩২ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া এডিএন টেলিকমের ২.৫৭ শতাংশ ও বিডিকম অনলাইনের ২.৫৪ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ