পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়,কোম্পানিটিতে মোহাম্মদ মোশাররফ হোসাইনকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যা ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
’জেড’ ক্যাটাগরির ইসলামিক ফিন্যান্স ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বিজনেস আই/