ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সিলভা ফার্মা ও তুংহাই নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
জানা গেছে, বুধবার বেলা ১২টা ২২ মিনিট পরযন্ত ডিএসইতে সিলভা ফার্মার স্ক্রিনে ৮ লাখ ৬ হাজার ৫৯০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে তুংহাই নিটিংয়ের স্ক্রিনে ৬১ হাজার ২৪৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
বিজনেস আই/