ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (১ এপ্রিল) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫.৮ পয়সা বা ৯.৯০ শতাংশ।
এপেক্স স্পিনিং ১৯.৩০ পয়সা বা ৯.৮৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৯.৬৭ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৯.৬৭ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৯.৫২ শতাংশ, ফার কেমিক্যাল ৯.৩৯ শতাংশ,পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ৯.৩৭ শতাংশ, আইসিবি সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ৯.০৯ শতাংশ ও পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮.৮২ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/