ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ২২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৬ হাজার ৬৯৯ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট। কোম্পানিটির ২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের ১৯ কোটি ৮ লাখ, সিটি ব্যাংক ১৭ কোটি ২২ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১৬ কোটি ৭১ লাখ, হাক্কানি পাল্প ১৪ কোটি ৬৫ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১৩ কোটি ৪৮ লাখ, ব্রাক ব্যাংক ১১ কোটি ৯৬ লাখ ও সান লাইফ ইন্স্যুরেন্স ১১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















