মেহেরপুর সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে রাত দেড়টা পর্যন্ত সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল।
টানা তৃতীয়বার বিশ্বকাপ থেকে ছিটকে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি!টানা তৃতীয়বার বিশ্বকাপ থেকে ছিটকে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি!
পুলিশ সূত্র জানায়, দক্ষিণ শালিকা গ্রামের আবু সুফিয়ানের মালিকানাধীন ‘ফারাবী ট্রেডার্স’ নামের একটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে ২৬ ব্যারেলে সংরক্ষিত মোট ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। গুদামটি ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।
সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, জব্দ তেল আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সীমান্ত এলাকায় অবৈধ পণ্য মজুত ও চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।