ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। কোম্পানিটি ৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
জিকিউ বলপেন ২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ১৬ লাখ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৭২ লাখ, ফাইন ফুডসের ২ কোটি ৫২ লাখ, ম্যারিকো ১ কোটি ৩৬ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/