আগের তিন দিনের তীব্র দরপতন শেষে বুধবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৪ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। আগের তিন দিনের পতনে ডিএসইএক্স মোট ১৩৭ পয়েন্ট হারিয়েছিল। আজ ডিএসইতে মূল্য সূচকের সাথে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ৭১৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৪ কোটি ২২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬৮৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৯৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭২ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৪১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২৭টির, দর কমেছে ৩৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২০০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৪২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বিজনেস আই/