ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১:৫৭ অপরাহ্ন

চেসকোড স্বাধীনতা দিবস দাবায় এস.এম.তারেক অপরাজিত চ্যাম্পিয়ন

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চেসকোড অ্যাকাডেমি স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতা ২০২৬ পাঁচ রাউন্ডে সাড়ে চার পয়েন্ট পেয়ে প্রকৌশলী এস.এস. তারেক অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সমান সংখ্যক খেলায় চার পয়েন্ট পেয়ে টাইব্রেকারে যথাক্রমে আফরাজ আরশান ২য়, মুজিবুর রহমান ৩য়, নাজিফ ৪র্থ স্থান অধিকার করেন। তাছাড়া অনিন্দ্য রিক দিগ্বিজয় ৫ম, আবু হানিফ ৬ষ্ঠ, সৃজন সূত্রধর ৭ম, ফাইয়াজ চৌধুরী ৮ম স্থান লাভ করেন। সেরা পঞ্চাশ উর্ধ্ব ক্যাটাগরিতে জনাব আবু মহসীন,সেরা বেস্ট নন রেটেড ক্যাটাগরিতে রাজদ্বীপ চক্রবর্তী, সেরা অনুর্ধব ১২ ক্যাটাগরিতে আনুশকা দত্ত, সেরা অনূর্ধব ১৬ ক্যাটাগরিতে রিক দত্ত কিশোর পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানে ‘চেস উইমেন ডে ২০২৬’-এর চেতনা ও অঙ্গীকারের সাথে একাত্মতা ঘোষণা করা হয়। উক্ত চেতনা ও অঙ্গীকারের আলোকে নারী দাবায় অসাধারণ অবদার রাখায় মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীনকে, দাবার প্রসারে সংগঠক হিসেবে অনন্য ভূমিকা পালন করার জন্য শায়লা মাহমুদকে এবং একজন প্রতিশ্রুতিশীল উদীয়মান প্রতিভা হিসেবে মহিলা ক্যান্ডিডেট মাস্টার লুবাবাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

চেসকোড অ্যাকাডেমির পরিচালক জনাব আলী আবছারের সভাপতিত্বে এবং মোঃ মহসীন জামাল পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চেসকোড অ্যাকাডেমির পরিচালক আলী কায়সার, হাসান মারুফ রুমী, সায়মা আলম,নাসির হাসান, রুহুল আমীন, সত্যঞ্জয় বড়ুয়া টিটু, জিয়াউদ্দিন জিয়া প্রমুখ।

তিনদিন ব্যাপী আন্তর্জাতিক এই টুর্নামেন্টে চিফ আরবিটর হিসেবে দায়িত্ব পালন করেন জনার মোঃ মহসীন জামাল পাপ্পু এবং ডেপুটি চিফ আরবিটরের হিসেবে ছিলেন জবার আসিফ মাহমুদ।
বিজনেস আই/এসডি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ