বাংলাদেশের সিরামিক শিল্প আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। এক্স সিরামিক্স গ্রুপ গর্বের সঙ্গে উত্তর আমেরিকার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ সিরামিক টাইলস ও প্রাকৃতিক পাথর প্রদর্শনী কভারিংস ২০২৬ -এ অংশগ্রহণ করে দেশের প্রথম ও একমাত্র টাইল প্রস্তুতকারক হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে।
২০২৬ সালের ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই বৈশ্বিক আয়োজনটিতে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো অংশ নিচ্ছে, যেখানে সর্বাধুনিক টাইল, স্টোন ও স্যানিটারি প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
নর্থ হল এর বুথ#৩৩৭৯-এ প্রতিষ্ঠানটি তুলে ধরছে আধুনিক প্রযুক্তি ও নান্দনিকতার সমন্বয়ে নির্মিত তাদের উন্নতমানের টাইলস, যার মধ্যে রয়েছে:
• জীবাণুরোধী প্রযুক্তিসম্পন্ন “ *জার্মি প্রুফ টাইলস* ”
• তাপমাত্রা নিয়ন্ত্রণ সক্ষম “ *টেম্প কন্ট্রোল টাইলস* ”
• ভেজা ফ্লোরে পিছলে পরার থেকে সুরক্ষা দিতে “ *এন্টি স্লিপ টাইলস* ”
• টেকসই আর দীর্ঘস্থায়ি এবং প্যাটেন্টেড “ *স্টোন শিল্ড টাইলস* ”
• ” *উড ট্রেইল* ” সিরিজে কাঠের আসল আঁশ, গঠন ও উষ্ণতার সাথে স্থায়ী কার্যকারিতা নিয়ে প্রতিটি ডিজাইন করা হয়েছে
টাইলস উদ্ভাবনের পাশাপাশি, এক্স সিরামিক্স তাদের আধুনিক স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড *এক্স বাথওয়্যার* -ও এই প্রদর্শনীতে উপস্থাপন করছে। ব্র্যান্ডটি এখন আরও এক ধাপ এগিয়ে ইটালিয়ান ডিজাইন এবং ইটালিয়ান প্রিসিশন সিরিজ নিয়ে এসেছে, যেখানে ইউরোপীয় নান্দনিকতা এবং সূক্ষ্ম প্রকৌশল দক্ষতার সমন্বয় ঘটেছে। রোবোটিক হাই প্রেশার কাস্টিং মেশিন এবং উন্নত রোবোটিক স্প্রে মেশিন প্রযুক্তির মাধ্যমে তৈরি এই পণ্যসমূহ আন্তর্জাতিক মান অনুযায়ী নিখুঁত ফিনিশিং, উচ্চমানের গুণগত মান এবং নির্ভুলতা নিশ্চিত করে।
প্রদর্শনীতে প্রতিষ্ঠানের উপস্থিতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন এক্স সিরামিক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহীন মাজহার এবং উপদেষ্টা ও পরিচালক মুহাম্মদ শহিদুজ্জামান, যা বৈশ্বিক শিল্পখাতে অংশীদারিত্ব ও সহযোগিতার প্রতি কোম্পানিটির অঙ্গীকারকে প্রতিফলিত করে।
*এই ঐতিহাসিক অংশগ্রহণ প্রসঙ্গে মাহীন মাজহার বলেন,*
“এটি শুধু এক্স সিরামিক্স গ্রুপের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্যই গর্বের একটি মুহূর্ত। কভারিংস-এ আমাদের অংশগ্রহণ উদ্ভাবন, গুণমান এবং বৈশ্বিক মানদণ্ডে আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশি উৎপাদন শিল্পকে প্রতিনিধিত্ব করার আমাদের ভিশনকে আরও শক্তিশালী করে।”
এই অংশগ্রহণ কেবল একটি প্রদর্শনী নয়—এটি একটি বার্তা। একটি বার্তা যে, বাংলাদেশ এখন বৈশ্বিক শিল্পমঞ্চে প্রতিযোগিতা, সহযোগিতা এবং নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। বিশ্বের শীর্ষ সিরামিক ব্র্যান্ডগুলোর সঙ্গে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক্স সিরামিক্স গ্রুপ দেশের উৎপাদন সক্ষমতা ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছে।
লাস ভেগাসে যখন বিশ্বজুড়ে স্থপতি, ডিজাইনার ও শিল্পখাতের নেতৃবৃন্দ একত্রিত হয়েছেন, তখন এক্স সিরামিক্স গ্রুপ সেখানে বহন করছে একটি জাতির আকাঙ্ক্ষা এবং উদ্ভাবনের প্রতিশ্রুতি—যা বাংলাদেশের বৈশ্বিক ডিজাইন অঙ্গনে এগিয়ে যাওয়ার যাত্রায় একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।