ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

উত্থানে ফিরেছে সূচক

টানা তিন দিনের পতন শেষে বুধবার উত্থানে ফিরেছে সূচক। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৪০ কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে ১৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার  ৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪০টির, দর কমেছে  ২৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ