ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

২৭৮ কোম্পানির দরপতন, লেনদেনে উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারও মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭৮ কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৬৮৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২১ কোটি ৭৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬৬৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট কমে ৫ হাজার ১৭৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৬০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, দর কমেছে ২৭৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২০৫ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে। সিএসইতে ৪৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ