ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ২৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৩২২ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইডস। কোম্পানিটির ২৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
টেকনো ড্রাগ ১৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিল ১৬ কোটি ২৭ লাখ, স্যালভো কেমিক্যাল ১৩ কোটি ২৫ লাখ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ১৩ কোটি, বিডি থাই ফুড ১২ কোটি ৪৭ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১২ কোটি ৪৩ লাখ, ফাইন ফুডস ১১ কোটি ৮৩ লাখ ও ইনটেক লিমিটেড ১১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/