ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

লভ্যাংশ বিতরণ করে ক্যাটাগরি ফিরে পেল আলহাজ্ব টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি লভ্যাংশ বিতরণ করে ’জেড’ থেকে ’বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার মঙ্গলবার (৩১ মার্চ) থেকে ’বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করে ’বি’ ক্যাটাগরি ফিরে পেয়েছে।

এর আগে কোম্পানিটি লভ্যাংশ বিতরণ না করায় সোমবার (৩০ মার্চ) বিএসইসি শাস্তিস্বরূপ কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ