ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ২৭৮টি কোম্পানির দরপতন হয়েছে। আর এদিন আর্থিক খাতের ৭ শেয়ারে সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- ফ্যাস ফিন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফ্যাস ফিন্যান্স
আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৯.৩৮ শতাংশ কমে টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটি ২ টাকা ৯০ পয়সা থেকে ৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির ৪১ পয়সা থেকে ৪ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ফারইস্ট ফাইন্যান্স
’জেড’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা থেকে ৩ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৩৭ পয়সা থেকে সর্বোচ্চ ৫ টাকা পরযন্ত লেনদেন হয়।
পিপলস লিজিং
কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমে টপটেন লুজার তালিকার চতুর্থ স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা থেকে ৩ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৩৬ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া বিআইএফসির ৮.৭৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮.৫৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৮.৩৩ শতাংশ ও প্রাইম ফাইন্যান্সের ৮.১৬ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















