ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার ৪২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান লাইফ ইন্স্যুরেন্স ৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
জিকিউ বলপেন ২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২ কোটি ৭৯ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ৬৮ লাখ, ইস্টার্ণ লুব্রিকেন্টস ২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/