ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ’বি’ ক্যাটাগরির ৮ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- হাক্কানি পাল্প, ইনটেক লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, এপেক্স ট্যানারি, এনার্জি প্যাক পাওয়ার, সান লাইফ ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।

 হাক্কানি পাল্প

কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা বা ৯.৯৩  শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৮১ টাকা থেকে ৮৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫১ টাকা ২০ পয়সা থেকে ৯৪ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইনটেক

কোম্পানিটির ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৪১ শতাংশ দর বেড়ে  তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৮ টাকা ৬০ পয়সা থেকে ৪৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ২০ পয়সা থেকে ৪৭  টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক

কোম্পানিটির ৪ টাকা ৫০ পয়সা বা ৫.৯৪ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৭৫ টাকা ৮০ পয়সা থেকে ৮১ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৩ টাকা ২০ পয়সা থেকে থেকে ১৩১ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া এপেক্স ট্যানারির ৫.৪৫ শতাংশ, এনার্জি প্যাকের ৫.৩৮ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩৩ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৪.৫৪ শতাংশ ও ড্রাগন সোয়েটারের ৪.৫৪ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ