ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২৩১টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা পিপলস লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টমেন্টের ৮.৩৩ শতাংশ, বিআইএফসির ৮.০৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.৮৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৭.৬৯ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৭.৫ শতাংশ, রিংশাইন টেক্সটাইলের ৭.৫ শতাংশ ও বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ৭.১৪ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/