ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের তিন ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে এটলাস বাংলাদেশের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩০ মার্চ) বেলা ১২টা ৫৭ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ১৬ হাজার ৩০৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৭ টাকা দরে লেনদেন হয়।
গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৭০ টাকা।
বিজনেস আই/