ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ফ্যাস ফিন্যান্স, পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস ও ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
জানা গেছে, রবিবার বেলা ১১টা ৩৪ মিনিট পরযন্ত ডিএসইতে ফ্যাস ফিন্যান্সের স্ক্রিনে ৯ লাখ ৪ হাজার ৬৬৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে পিপলস লিজিংয়েরে স্ক্রিনে ১১ লাখ ৮২ হাজার ৯৭৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে ফারইস্ট ফাইন্যান্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
বিজনেস আই/


















