ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ৪৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। কোম্পানিটি ৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সামিট অ্যালায়েন্স পোর্ট ৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
জিকিউ বলপেন ২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের ১ কোটি ৬১ লাখ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৩৬ লাখ, জিকিউ বলপেন ২ কোটি ৮৯ লাখ, হাক্কানি পাল্প ১ কোটি ২০ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















