ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ৭:১৯ অপরাহ্ন

বিএসইসিতে ঈদ-উল ফিতর-২০২৬ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিএসইসি’র ঈদ-উল-ফিতর ২০২৬ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৯ মার্চ সকাল ১১:০০টায় রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি’র মাল্টিপারপাস হলে বিএসইসির ইদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, কমিশনার মোঃ আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ ও কমিশনার মোঃ সাইফুদ্দিন, সিএফএ-সহ পুঁজিবাজারের অংশীজন প্রতিষ্ঠান ও সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ এবং বিএসইসি’র শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিএসইসি’র চেয়ারম্যান ও কমিশনাররা দেশের পুঁজিবাজারের অংশীজন প্রতিষ্ঠান ও সংগঠনসমূহের প্রতিনিধিসহ সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পুঁজিবাজার অংশীজনদের সকলকে সাথে নিয়ে প্রানবন্ত ও টেকসই পুঁজিবাজার গড়ার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসাথে তিনি দেশের পুঁজিবাজার ও অর্থনীতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করেন।

এসময় ঢাকা স্টক এক্সেচেঞ্জ পিএলসি, চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জ পিএলসি, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড ,ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ, এশীয় উন্নয়ন ব্যাংক, সিএফএ সোসাইটি, দেশের শীর্ষ সংবাদমাধ্যমের সম্পাদকবৃন্দ ও পুঁজিবাজার বিটের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (CMJF) এর শীর্ষ প্রতিনিধি, বিএসইসি’র গঠিত তদন্ত কমিটি ও পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য এবং দেশের পুঁজিবাজারের শীর্ষস্থানীয় ২০টি ব্রোকার হাউজ, শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক, শীর্ষস্থানীয় ইস্যুয়ার কোম্পানি ও দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দসহ পুঁজিবাজার অংশীজনদের আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ