ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ২৫০টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রাইম টেক্সটাইল লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৬.৮৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড । এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪.৩৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৪.২৫ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৪ শতাংশ, অ্যাক্টিভ ফাইনের ৩.৮৯ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.৮৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩.৭৯ শতাংশ ও প্রিমিয়ার ব্যাংকের ৩.৭৭ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















