ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১:১৭ অপরাহ্ন

লভ্যাংশে সেরা কোহিনুর কেমিক্যাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটি তালিকাভুক্ত অন্য কোম্পানি থেকে লভ্যাংশ দেয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। কোম্পানিটি গত ৫ বছরে ধারাবাহিকভাবে নগদ ও বোনাস লভ্যাংশ দিচ্ছে শেয়ারহোল্ডারদের।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানায়, ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩৮ টাকা ০৮ পয়সা। ২০২২ সালে কোম্পানিটির লভ্যাংশ ৫ শতাংশ কমে ৪০  শতাংশ হয়। ওই বছরে কোম্পানিটির ইপিএস ২৭ শতাংশ কমে ২৯  টাকা ৯৬ পয়সা হয়।

তবে ২০২৩ সালে কোম্পানিটির ব্যবসা ভালো হওয়ায় বেড়েছেে ইপিএস ও লভ্যাংশের পরিমাণ। ওই বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ার প্রতি আয় হয়েছিল ৩৭ টাকা ২৬ পয়সা।

৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫০ শতাংশ নগদ ১০ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কোম্পানির ইপিএস আগের বছর থেকে বেড়েছে।

তথ্য পরযালোচনায় দেখা যায়, কোম্পানিটি ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি দীর্ঘদিন ধরে শেয়ারহোল্ডারদের নগদ ও বোনাস মিলে ভালো লভ্যাংশ দিচ্ছে।

২০১৫ সাল থেকে ২০২৫ সাল পরযন্ত কোম্পানিটি যথাক্রমে- ৩০%,১০%,১৫%,১০%,২০%,৩৫%,২০%,৪০%,৫০% ও ২০২৫সালে ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, সর্বশেষ  ২৫ মার্চের তথ্য অনুযায়ী কোহিনুর কেমিক্যাল ডিএসইতে ৫১৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হচ্ছে। পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৪ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৮৯৩টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫০.৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.২৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের দশমিক ০৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৫.১২ শতাংশ শেয়ার রয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ