পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের লভ্যাংশ-ইপিএস ধারাবাহিকভাবে কমছে। তালিকাভুক্তির পর থেকে কোম্পানিটি ভালো লভ্যাংশ দিলেও বর্তমানে কোম্পানিটির লভ্যাংশের পরিমাণ কমছে।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ, ২০২২ সালে সাড়ে ৫ শতাংশ নগদ ও সাড়ে ৫ শতাংশ বোনাস, ২০২৩ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, ২০২৪ সালে ১০ শতাংশ নগদ ও ২০২৫ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
একইভাবে গত ৫ বছরে শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে জিপিএইচ ইস্পাতের। ২০২১ সালে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৪ টাকা ১৮ পয়সা। ২০২২ সালে ৭৬ পয়সা কমে দাঁড়ায় ৩ টাকা ৪২ পয়সায়। ২০২৩ সালে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫৮ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কিছুটা বেড়ে দাঁড়ায় ১ টাকা ৭৭ পয়সা। সর্বশেষ ২০২৫ সালে কোম্পানিটি ৫১ পয়সা লোকসান করেছিল।
আলোচ্য বছরে কোম্পানিটির ইপিএস কমার কারণ হিসাবে জানিয়েছে, উচ্চ উৎপাদন খরচ, পরিচালন ব্যায় বৃদ্ধি এবং ব্যাংকের সুদের হার বৃদ্ধিকে।
উল্লেখ্য, ‘বি’ ক্যাটাগরির জিপিএইচ ইস্পাত ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৪৮ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৪৫৬টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আছে ৩৭.৪৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৯.৬৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪২.৯০ শতাংম শেয়ার আছে।
বিজনেস আই/