পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বেড়েছে। জানুয়ারি মাসের তুলানায় ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৪.৫২ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজিজ পাইপসের মোট শেয়ার সংখ্যা ৫৩ লাখ ৪৭ হাজার ১২৫টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫ কোটি ৩৪ লাখ টাকা। জানুয়ারি মাসে আজিজ পাইপসের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৭.৪৬ শতাংশ। ফেব্রুয়ারি মাসে বেড়ে হয় ১১.৯৮ শতাংশ। অর্থাৎ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনয়োগকারী ৪.৫২ শতাংশ বেড়েছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ১১.১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৭৬.৮৬ শতাংশ শেয়ার আছে।
উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বুধবার সর্বশেষ কোম্পানিটির শেয়ার ৫০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে।
বিজনেস আই/



















